× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৬ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৬ পিএম

বাঘাইছড়ি উপজেলায় বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন অভিযান পরিচালনা করে সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাঘাইছড়ি উপজেলায় বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন অভিযান পরিচালনা করে সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জেলার বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মারিশ্যা ব্যাটালিয়ন অভিযান পরিচালনা করে সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে।

বুধবার রিভারঘাট পোস্টের হাবিলদার সমরেন্দ্র সিংহের নেতৃত্বে বিশেষ টহল দল মডেল টাউন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

এ সময় টহল দল পরিত্যক্ত অবস্থায় ৬৪.৬৮ ঘনফুট সেগুন কাঠ এবং ৭.৮৮ ঘনফুট গামারী কাঠসহ ৭২.৫৬ ঘনফুট কাঠ জব্দ করে। উদ্ধার হওয়া এই কাঠের বাজার দর প্রায় ৩ লাখ ২৬ হাজার টাকা। 

এ বিষয়ে মারিশ্যা জোনের (২৭-বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। সম্প্রতি অপরাধীরা অভিনব পথ অবলম্বন করে চোরাচালানের চেষ্টা করছে। ফলে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। যেকোনোভাবে চোরাচালান দমনে বিজিবির এই কঠোর অবস্থান বজায় থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা