× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএডিসির কর্মকর্তা-কর্মচারী: বেতনগ্রেড অবনমনের প্রতিবাদে কর্মবিরতি

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৬ পিএম

দিনাজপুর শহরের সুইহারীর বিএডিসির বীজ বিপণন কেন্দ্রে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুর শহরের সুইহারীর বিএডিসির বীজ বিপণন কেন্দ্রে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরে কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বেতনগ্রেড অবনমন তথা নিচের দিকে নামিয়ে দেওয়ায় ও বৈষম্যমূলক স্কেল ভেটিং-পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা শহরের সুইহারীর বিএডিসির বীজ বিপণন কেন্দ্রে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ দিনাজপুর অঞ্চলের যুগ্ম-পরিচালক কেএম মনিরুজ্জামান, পাট বীজ খামারের যুগ্ম-পরিচালক আফম সাইফুল ইসলাম, সার দপ্তরের যুগ্ম-পরিচালক জাহাঙ্গীর আলম, সেচ দপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দা সাবিহা জামাল, আলুবীজ কেন্দ্রের উপ-পরিচালক আবু জাফর মোহাম্মদ নিয়ামত উল্লাহ, বীজ বিপণন কেন্দ্রের উপ-পরিচালক মো. মজহারুল ইসলাম, আলুবীজ কেন্দ্রের উপ-সহকারী পরিচালক শাহাবুদ্দিন, কন্ট্রাক গ্রোর উপ-সহকারী পরিচালক রাজিয়া সুলতানাসহ অনেকে বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, বৈষম্যমূলকভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন উইংয়ের ৩৮টি ক্যাটাগরি পদের বেতন গ্রেড ও নিয়োগ যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। নতুন আদেশে উচ্চতর গ্রেড যাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত শর্ত আরোপ করা হয়েছে। নতুন আদেশে দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের তৃতীয় গ্রেডে, তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের চতুর্থ গ্রেডে, চতুর্থ গ্রেডের কর্মকর্তাদের পঞ্চম গ্রেডে ও পঞ্চম গ্রেডের কর্মকর্তাদের ষষ্ঠ গ্রেডে নামানো হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়। আমাদের জনবল ১০ গুণ কমেছে কিন্তু তারপরও আমাদের সরবরাহ ও উৎপাদন বেড়েছে ২০ গুণ। এর পরও আমাদের মূল্যায়ন নেই। বরং আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। আমরা এর প্রতিকার চাই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা