× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শজিমেক হাসপাতালে মারামারি, গ্রেপ্তার ৬

বগুড়া অফিস

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৩ পিএম

শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুর পর ঘটনাস্থল থেকে ৪ জনকে এবং পরবর্তী সময়ে চিকিৎসাধীন আরও ২ জনকে হেফাজতে নিয়ে আসা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুর পর ঘটনাস্থল থেকে ৪ জনকে এবং পরবর্তী সময়ে চিকিৎসাধীন আরও ২ জনকে হেফাজতে নিয়ে আসা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। 

এর আগে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার আসামিরা হলেনÑ বগুড়া সদর উপজেলার নাফিউল, প্রান্ত, এসএম সিহাব ও রাকিবুল হাসান, তানবিন শেখ এবং বিপ্লব সরদার। 

এদের মধ্যে নাফিউল ও প্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদের পরে পুলিশ হেফাজতে থানায় নেওয়া হয়। মামলার ১ নম্বর আসামি ফুলবাড়ী উত্তরপাড়া এলাকার মনির বর্তমানে পলাতক রয়েছেন।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে শজিমেক হাসপাতালের সপ্তম তলার মেডিসিন ওয়ার্ডে রাজাপুর গ্রামের আব্দুল মালেক নামে এক রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মালেকের মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসকদের ওপর চড়াও হন। 

পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের আটক করে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেলে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন ডাক্তার ও স্বজনদের মধ্যে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঘটনার পর ঘটনাস্থল থেকে ৪ জনকে এবং পরবর্তী সময়ে চিকিৎসাধীন আরও ২ জনকে হেফাজতে নিয়ে আসা হয়।

গ্রেপ্তার দেখানো ৬ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা