শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩১ পিএম
শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত অটোরিকশাসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত অটোরিকশাসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার জশুরগাঁও এলাকা থেকে চোরচক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ উপজেলার দক্ষিণ পাইকশা গ্রামের হালিম মৃধার ছেলে সুমন মৃধা (৪৫), জশুরগাঁও গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জিসান (২৩), দেলোয়ার শেখের ছেলে নূর হোসেন (২২), ওহিদ খাঁর ছেলে মনির (৪০), পশ্চিম বেজগাঁও গ্রামের মোল্লাবাড়ির হাশেম শেখের ছেলে সফিকুল ইসলাম বাবু (২০), উত্তর কোলাপাড়া গ্রামের আব্দুর রব শিকদারের ছেলে সাজ্জাত কবির (৩৫)।
পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ শ্রীনগর-দোহার সড়কের জশুরগাঁও এলাকায় জব্বারের অটো গ্যারেজের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেন। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী চোরাইকৃত ৪টি ব্যাটারিসহ ১টি অটোরিকশা উদ্ধার করা হয়। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত প্রেরিত এক বার্তায় জানান, আসামিদেরকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।