× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:২২ পিএম

টানা বৃষ্টি ও নদনদীতে জোয়ারের পানিতে ঝালকাঠির নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টানা বৃষ্টি ও নদনদীতে জোয়ারের পানিতে ঝালকাঠির নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টানা বৃষ্টি ও নদনদীতে জোয়ারের পানিতে ঝালকাঠির নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। জোয়ারের সময় পানি ঢুকে পড়ছে ফসলের মাঠে। এতে তলিয়ে যাচ্ছে আমনের বীজতলা। পাশাপাশি গ্রামের রাস্তাঘাট কাদা ও পানিতে একাকার হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বৃষ্টির সঙ্গে নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নিচু এলাকার কৃষিজমিতে পানি জমে যাচ্ছে। জোয়ারের সময় অনেক ফসলের ক্ষেত পানিতে ডুবে থাকছে। বিশেষ করে আমন মৌসুমে বীজতলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পানিতে দীর্ঘ সময় ডুবে থাকলে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তারা।

এদিকে গ্রামাঞ্চলের কাঁচা ও আধাপাকা রাস্তাগুলো বেহাল দশায়। কোথাও হাঁটুপানি, কোথাও কাদায় চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। শিক্ষার্থী, নারী ও বয়স্কদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। জোয়ারের পানি ঢুকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে একদিকে যেমন কৃষিকাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা