× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবেশীর বাড়ির বাথরুমে মিলল ট্রাকচালকের লাশ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৬ পিএম

ফেনীর ছাগলনাইয়া থানা। ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়া থানা। ছবি: সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় এক প্রতিবেশীর বাড়ির বাথরুম থেকে মো. সুমন (৩২) নামে এক ট্রাকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পূর্ব পাঠানগড় গ্রামের তোকাম আলী ফরায়েজী বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর গজারিয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, পাঠানগড় গ্রামের বাসিন্দা ফারজানা আক্তার নামে এক নারীর সঙ্গে সুমনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘটনার দিন সুমন ওই নারীর বাড়িতে যান। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা বাড়ির বাথরুমের ভেতর সুমনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

স্বজনদের অভিযোগ, ওই নারীর সঙ্গে সম্পর্কের জের ধরেই এ মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ছাগলনাইয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা হতে পারে। তবে ঘটনার পর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ফারজানা আক্তারকে থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা