× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৬ পিএম

সরকারি সফরে এসে নিজ সংসদীয় আসন ভোলা-১-এর নতুন বাজার এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি সফরে এসে নিজ সংসদীয় আসন ভোলা-১-এর নতুন বাজার এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) গত ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে।

বুধবার দুপুরে তিন দিনের সরকারি সফরে এসে নিজ সংসদীয় আসন ভোলা-১-এর নতুন বাজার এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ভোলা-বরিশাল সেতু ভোলার প্রত্যেকটা মানুষই চাই। ভোলার প্রত্যেকটি মানুষ আন্দোলন করছে এবং সেতুর জন্য আমরা সবাই কাজ করছি। ভোলার মানুষ হিজলা-মুলাদী হয়ে সরাসরি শরীয়তপুর দিয়ে ঢাকায় গেলে ৪০ মিনিট সময় কম লাগে। কিন্তু কিছু মানুষ ভোলাবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরা ভোলার সেতু চায় না।

তিনি বলেন, ভোলায় ১২০০ কোটি টাকা ব্যয়ে মেডিকেল কলেজ হবে। নদী ভাঙনরোধে ৭০০ কোটি টাকা এবং রাস্তা সংস্কারের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ভোলার উন্নয়নের ব্যাপারে দলমত নির্বিশেষে সবাইকে এক থাকতে হবে।

মন্ত্রী বলেন, আমার দলে কোনো চোর নেই, সন্ত্রাসী নেই, টেন্ডারবাজ-চাঁদাবাজ নেই। আমার দলের নাম ভাঙিয়ে কেউ যদি এসব করে, মনে রাখবেন তারা আমার দলের কেউ না। পার্থ বলেন, নির্বাচনের সময় আমাকে অনেকে ভোট দিয়েছেন, অনেকে ভোট দেননি। আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন যেন আমি সবার জন্য কাজ করতে পারি।

পার্থ বলেন, মঈনউদ্দীন-ফখরুদ্দীন সরকারের সময়ে জাতীয়তাবাদী শক্তির ওপর অনেক অন্যায়, অনেক অত্যাচার হয়েছে। একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আমাকে চলতে হয়। সেসময় দেশে আমাকে কেউ চিনত না। তখন আমার একটাই পরিচয় ছিল, আমি নাজিউর রহমান মঞ্জু মিয়ার ছেলে। এরপর ১৮ বছর রাজনীতি করেছি। চাইলেই অনেক সুযোগ-সুবিধা নিতে পারতাম। কিন্তু সবকিছু বাদ দিয়ে জেল-জুলুম মাথায় নিয়ে জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিলাম।

এদিন সকালে সড়কপথে ঢাকা থেকে বরিশাল নদী বন্দরে যান তথ্যমন্ত্রী। এরপর সেখান থেকে স্পিডবোটযোগে দুপুরে ভোলা সদর উপজেলার খেয়াঘাট লঞ্চঘাটে গেলে তথ্যমন্ত্রীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার।

এ সময় জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ বিএনপি ও বিজেপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা