× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৮ পিএম

ময়মনসিংহের সদর উপজেলার আলালপুর এলাকায় বুধবার সন্ধ্যায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ছবি: ইউএনবি

ময়মনসিংহের সদর উপজেলার আলালপুর এলাকায় বুধবার সন্ধ্যায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ছবি: ইউএনবি

ময়মনসিংহে আলালপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

ময়মনসিংহ-ফুলপুর সড়কের সদর উপজেলার আলালপুর এলাকার খালেক ফিলিং স্টেশনের সামনে বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের সোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), ফুলপুর উপজেলার সিংহেরশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০) ও অজ্ঞাতনামা ৫০ বছর বয়সী এক পুরুষ।

কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথে ময়মনসিংহ-ফুলপুর সড়কের সদর উপজেলার আলালপুর এলাকার খালেক ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নামে একজন মারা যান। আহত হন আরও অন্তত ১০ জন।


পরে স্থানীয়রা খবর পেয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তোফাজ্জল হোসেন ও অজ্ঞাতনামা আরও একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই সুজাউদ্দিন বলেন, “আলালপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে”।

এসআই জালাল উদ্দিন বলেন, “দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক নামে একজন মারা গেছেন। নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে”।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সদর উপজেলার আলালপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে দুজন মারা গেছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে”।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা