× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবজাতকের পা ভেঙে ফেলার অভিযোগ নার্সের বিরুদ্ধে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৫ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪ পিএম

আহত নবজাতক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আহত নবজাতক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন বয়সী এক নবজাতকের পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে কর্মরত এক নার্সের বিরুদ্ধে।

পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন ম্যাক্স হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

শিশুটির স্বজনরা জানান, গত শনিবার উপজেলার বালিয়াতলী ইউনিয়নের রেজাউলের স্ত্রী জান্নাতি আক্তার কনা ওই হাসপাতালে সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি হন। ওদিন রাতেই ডা. তাসলিমা ফেরদৌসী রিমা তার অস্ত্রপাচার করেন এবং একটি পুত্র সন্তানের জন্ম হয়।

তারা জানান, মঙ্গলবার সকালে ওই নবজাতকের চোখে হলদে রং থাকায় ফটো থেরাপি দিতে এক নার্স থেরাপি রুমে নিয়ে যায়। সেখান নেওয়ার কিছু সময় পরেই নবজাতকটি উচ্চস্বরে কান্না শুরু করে। এরপরে তারা এক্সরে করে জানতে পারেন নবজাতকটির পা ভেঙে দুই টুকরো হয়ে গেছে।

হাসপাতালটির ওই নার্সের অবহেলায় বাচ্চাটির পা ভেঙেছে বলে অভিযোগ করেন রেজাউল-জান্নাতি দম্পত্তি। তবে তারা নার্সের নাম বলতে পারেননি।

ম্যাক্স হাসপাতালের মালিকানার অংশীদার মো. নাহিদ জানান, নবজাতকের পা ঠিক কিভাবে ভেঙেছে সেটি নিশ্চিত হতে পারিনি। তবে আহত শিশুটির উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেনমং বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা