× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোরিকশা উল্টে ওষুধ কোম্পানির কর্মী নিহত, আহত ২

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে মো. জয়নাল আবেদীন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন।

টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের জাভান হোটেলের সামনে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন ময়মনসিংহের নান্দাইল থানার আব্দুল জব্বারের ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর টিঅ্যান্ডটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় ‘রোনপোলেক্স’ নামে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৬টার দিকে জয়নাল আবেদীন কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হয়ে অটোরিকশায় ওঠেন। গাড়িটি জাভান হোটেলের সামনে পৌঁছালে বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে অটোরিকশাটি উল্টে গেলে জয়নাল আবেদীন মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এতে অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও চালকের অবহেলা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা