মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৮ পিএম
প্রতীকী ছবি।
বাগেরহাটের মোরেলগঞ্জের মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার মহিষপুরা হোগলাপাশা গ্রামে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মৃত. মনোরঞ্জন বাছাড়ের দুই ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪২)।
সংশ্লিষ্ট ওয়ার্ড গ্রামপুলিশ আবুল কালাম আজাদ ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, মহিষপুরা হোগলাপাশা গ্রামের ভগ্নিপতি নারায়ন চন্দ্র মিস্ত্রীর জমিতে কৃষি কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন নিকটস্থ ফাঁড়ি পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, খবর শুনে তাৎক্ষণিক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।