মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৭ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩১ পিএম
নিখোঁজের ৫ দিন পর নাসিরনগর উপজেলার একটি বিল থেকে মঙ্গলবার রাতে মনু মিয়ার মরদেহটি পুলিশ উদ্ধর করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর আব্দুল মন্নান মনু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি বিল
থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাসিরনগর উপজেলার একটি বিলে মঙ্গলবার রাত
৮টার দিকে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে
মরদেহটি আব্দুল মন্নান মনু মিয়ার বলে শনাক্ত করেন।
এর আগে গত শুক্রবার চৌমুহনী ইউনিয়নের সোনাই
নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হন মনু মিয়া। এরপর থেকে
পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীসহ আশপাশের এলাকায় তার সন্ধানে তল্লাশি চালিয়ে আসছিলেন।
নিখোঁজের পাঁচদিন পর নাসিরনগরের একটি বিলে
তার মরদেহ পাওয়ার ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর
রহমান সোহাগ জানান, নাসিরনগর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে বি’বাড়িয়া সদর হাসপাতাল
মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।