× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকা দেওয়ার পর শিশুর পায়ে জটিলতা, তদন্তের নির্দেশ ইউএনওর

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪১ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩০ পিএম

১০ মাস বয়সের নির্ধারিত টিকf দেওয়ার পর শিশুর পায়ে জটিলতা, তদন্তের নির্দেশ ইউএনওর । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

১০ মাস বয়সের নির্ধারিত টিকf দেওয়ার পর শিশুর পায়ে জটিলতা, তদন্তের নির্দেশ ইউএনওর । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে টিকা দেওয়ার পর ১১ মাস বয়সি এক শিশুর ডান পায়ে জটিলতা দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

শিশুটির নাম জায়ান ইসলাম (১১ মাস)। তার বাবা রফিকুল ইসলাম। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই জায়ানকে ১০ মাস বয়সের নির্ধারিত টিকা দিতে দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর পোদ্দার বাড়ির টিকা কেন্দ্রে নেওয়া হয়।

সেখানে নিয়মিত টিকা প্রদানকারী শারমিন আক্তার শিশুটির ডান পায়ে, হাঁটুর একটু নিচে টিকা দেন বলে পরিবারের দাবি।

টিকা দেওয়ার পর শিশুটির পায়ে পোড়া, পুঁজ ও রক্ত বের হওয়ার মতো জটিলতা দেখা দেয় বলে অভিযোগ পরিবারের।

বিষয়টি টিকা প্রদানকারীকে জানালেও তিনি গুরুত্ব দেননি এবং উল্টো হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এছাড়া শারমিন আক্তারের স্বামী রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখ করে ভয়ভীতি দেখানোরও অভিযোগ করেন তারা। শিশুটির দাদি রেহানা আক্তার বলেন, “আমি নিজে আমার নাতিকে গত ২৭ জুলাই টিকা দিতে নিয়ে যাই।

হাঁটুর একটু নিচে টিকা দেন শারমিন আক্তার। বাচ্চার জটিলতা দেখা দেওয়ার পর আমরা বিষয়টি তাকে জানালে তিনি আমাদের কোনো গুরুত্ব দেননি। বরং তার স্বামী রাজনীতি করেন- এ কথা বলে আমাদের ভয়ভীতি দেখানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমার নাতি এখন বিপদের মুখোমুখি।”

অভিযোগের বিষয়ে টিকা প্রদানকারী শারমিন আক্তার বলেন, “ভুল হতেই পারে, মানুষ ভুল করে না? হাজারো ডাক্তার ভুল করে রোগী মারা যায়, কই কিছু তো হয় না। তাহলে আমার বিষয়টা নিয়ে এত মাতামাতি কেন?”

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ বলেন, তিনি বিষয়টি অবগত হয়েছেন। শিশুটির পরিবারকে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজন হলে শিশুটিকে সরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে।

ভুল জায়গায় টিকা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “শারমিন আক্তার অনেক শিশুকে টিকা দিয়েছেন। এটা ভুল হয়েছে। সমস্যা নেই, সরকারি হাসপাতালে চিকিৎসা হবে।” তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পরিবারটি আবেদন করার পর তাকে বিষয়টি অবগত করা হয়েছে।

এদিকে শিশুটির পরিবারের পক্ষ থেকে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “শিশুর পরিবার একটি আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি বিবেচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা