× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়া অফিস

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১ এএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৬ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

উপজেলার মহিপুরে ঢাকা-রংপুর মহাসড়ক এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বগুড়া সদর উপজেলার ইসলামপুর-হরিগাড়ী এলাকার মামুন হোসেন ও হানজালা।

ফায়ার সার্ভিস শেরপুর স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-রংপুর মহাসড়কের মহিপুর এলাকায় ঢাকাগামী কাঠবোঝাই একটি ট্রাক বিকল হয়ে যায়। এ সময় তিনজন ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। অজ্ঞাত যানবাহন তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন। তাৎক্ষণিক তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

শেরপুর হাইওয়ে থানা পুলিশ জানান, দুইজন নিহত হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা