× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে ৪ খুন: দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

রংপুর অফিস

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৭ পিএম

মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলীর নেতৃত্বে ডিবির একটি দল মঙ্গলবার বেলা পৌনে ১২টায় রংপুর কেন্দ্রীয় কারাগারে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে জিজ্ঞাসাবাদ করে। ফাইল ছবি

মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলীর নেতৃত্বে ডিবির একটি দল মঙ্গলবার বেলা পৌনে ১২টায় রংপুর কেন্দ্রীয় কারাগারে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে জিজ্ঞাসাবাদ করে। ফাইল ছবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার মামলায় গ্রেপ্তার দুই অভিযুক্তকে জেলগেটে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলীর নেতৃত্বে ডিবির একটি দল মঙ্গলবার বেলা পৌনে ১২টায় রংপুর কেন্দ্রীয় কারাগারে যায়। সেখানে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে সোমবার রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলার তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী কারাগারে থাকা মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক রফিকুল ইসলাম দুই অভিযুক্তকে আগামী তিন দিনের মধ্যে যেকোনো দুই দিন প্রতিদিন তিন ঘণ্টা করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ বলেন, “রংপুরে আলোচিত চার হত্যা মামলাটি একটি লোমহর্ষক হত্যাকাণ্ড। এ মামলা নিয়ে পুলিশ চুলচেরা বিশ্লেষণ করছে। বিশ্বাস করি, আমরা মামলার রহস্য উদ্ঘাটনের দ্বারপ্রান্তে আছি।”

তদন্তাধীন বিষয় হওয়ায় এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, “আজকের (মঙ্গলবার) আপডেট হলো, আমরা জেলগেটে আসামিদের জিজ্ঞাসাবাদ করেছি। হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে মামলাটি নিষ্পত্তি করব।”

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থের বন্ধু সীমান্ত দাস এবং দখিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ মোহন্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। দেরিতে পরীক্ষা করায় সোমবার ডোপ টেস্টের ফল পাওয়া যায়। এতে মুগ্ধ ও সিদ্ধার্থের প্রস্রাবে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা