× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা দেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৩ পিএম

দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে বিশেষভাবে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ ও বিতরণ। অফিস ও প্রতিবেদকের পাঠানো খবর- 

বরিশাল

জেলায় পৃথকভাবে সমাবেশ ও শোভাযাত্রা করেছে মহানগর ও জেলা বিএনপি। দুপুর থেকে নগরের বিভিন্ন সড়কে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। দুপুরে নগরের বটতলা এলাকা থেকে আনন্দ মিছিল বের করেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুর কবির জাহিদ। একই সময়ে নগরের দলীয় কার্যালয়ে সমাবেশ করে মহানগর বিএনপি। সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি একটি আধুনিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বগুড়া

জেলায় সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। সকালে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের এমপি রেজাউল করিম বাদশা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম আসনের এমপি মোশারফ হোসেন। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। সকাল ১০টায় শাখারিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফেনী

আগামি স্থানীয় সরকার নির্বাচনে দলের ত্যাগী, পরীক্ষিত ও বিগত সরকারের আমলে নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের জোর দাবি জানিয়েছেন ফেনী জেলা বিএনপির নেতারা। সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের মিড টাউন কনভেনশন হলে জেলা বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী সদর আসনেরিএমপি অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। 

ঝিনাইদহ

দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুবদলের সভাপতি আহসান হাবিব রনকসহ নেতাকর্মীরা অংশ নেন।

জয়পুরহাট

‘করবো কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানে মুখরিত হয়ে জেলায়শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে বিএনপিএর নেতাকর্মীরা। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বিশাল শোভাযাত্রায় জেলা ও বিভিন্ন উপজেলার হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে শোভাযাত্রার আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। প্রধান অতিথি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার পর একটি রাজনৈতিক দল দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল। পরে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।

কুড়িগ্রাম

জেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা বিএনপি। সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন বিএনপির জেলা কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান সোহেল হোসনাইন কায়কোবাদসহ জেলা বিএনপির অন্যান্য নেতারা।

ময়মনসিংহ

এনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর উদ্যোগে পৃথক পৃথক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। দুপুরে নগরীর টাউন হলের মোড় থেকে দক্ষিণ জেলা বিএনপির শোভাযাত্রা বের হয়। এই মিছলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু এমপি। এ সময় উপস্থিত ছিলেন ভালুকর এমপি আখতারুজ্জামান বাচ্চু ও সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রুকন। এদিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপির আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এর নেতৃত্ব দেন সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। আনন্দ শোভাযাত্রায় জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর পর কৃষ্ণচূড়া চত্বরে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

নওগাঁ

রাত ১২ টা ১মিনিটে ৪৮ পাউন্ডের কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। “করবো কাজ, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জেলা বিএনপির উদ্যোগে প্রথম প্রহরে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে এই কেক কাটার আয়োজন করা হয়। মধ্যরাতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় যেন বিশাল সমাবেশে রূপ নেয়। কেক কাটা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করতে নেতাকর্মী ও উপস্থিত সমর্থকদের মাঝে মিষ্টি বিতরন হয়। ওইদিন দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও জাতীয় পতাকা হাতে বিভিন্ন স্লোগান দিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

নড়াইল

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলায় নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছ। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় জেলা বিএনপির আয়োজনে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ের সামনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাত্রা বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসটার্মিনালে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কী পালিত

নেত্রকোণা

আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যে বিএনপির ৪৮ বছর উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচীতে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিএনপি নেত্রকোনা জেলা শাখা এই শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাক ঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুন পোস্টার নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে এসে জরো হয়। বেলা সাড়ে ১২টার দিকে ছোট বাজার দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক এমপি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী এমপির নেতৃত্বে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এটি শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা