পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৯ পিএম
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেছেন, প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেছেন, প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সরকারের লক্ষ্য হলো দেশের কোনো মানুষ যেন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত না হয়।
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ চত্বরে
মঙ্গলবার বিকেলে আয়োজিত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলার ৩৩ জন অসহায় ও দুস্থ
মানুষের প্রত্যেককে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী আহমেদ
সোহেল।
এর আগে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে
মাছের পোনা অবমুক্ত করেন প্রতিমন্ত্রী। পরে পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন প্রতিমন্ত্রী।
সহায়তা বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর মুখে হাসি
ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই, কাউখালীর একটি পরিবারও যেন মৌলিক সুবিধা
থেকে বঞ্চিত না হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী
দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিমন্ত্রীর কাউখালীতে আয়োজিত বর্ণাঢ্য
শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে এবং
সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী
সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী যোগদান করেন।