× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে দাফন হওয়া আফগান নাগরিক হাসমতের মরদেহ উত্তোলন

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৪ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৭ পিএম

আফগান নাগরিক হাসমত মোহাম্মদী

আফগান নাগরিক হাসমত মোহাম্মদী

ঝিনাইদহে দাফন হওয়া আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ সাড়ে ৪ মাস পর ওই এলাকার একটি গোরস্থান থেকে উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের পৌর কবরস্থান থেকে জেলা ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।

পরে মরদেহ দাফন করতে হস্তান্তর করা হয়েছে আফগানিস্তান থেকে আসা তার ছোট ভাই ইমাল মোহাম্মদীর কাছে।
মরদেহ উত্তোলনের সময় ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, মেডিকেল অফিসার ডা. ফারহানা তাসনিম, নিহতের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হাসান মাসুম, নিহত হাসমত মোহাম্মদীর ভাই ইমাল মোহাম্মদী, আঞ্জুমানে মফিদুল ইসলামের দুলাল হোসেন উপস্থিত ছিলেন।
নিহতের বাংলাদেশি আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হাসান মাসুম জানান, স্বরাষ্ট্র্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ও আইনি সকল প্রক্রিয়া শেষে মরদেহ উত্তোলন করা সম্ভব হয়েছে। এ কাজে যারা সহযোগিতা করেছে তাদের প্রতি আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর পরিবার কৃতজ্ঞ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, “আইনি সকল নিয়ম-কানুন মেনে এবং দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ কবর থেকে উত্তোলন করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এর আগে গত ১৩ এপ্রিল ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম পলিয়ানপুরের ইছামতী নদী থেকে হাসমত মোহাম্মদীর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ ও বিজিবি।

জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজে কোনো মিল না পাওয়ায় ১৪ এপ্রিল আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ মরদেহ হিসেবে ঝিনাইদহ পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে পরিবার তাকে শনাক্ত করে।
মরদেহ নিজ দেশে ফিরিয়ে নিতে তার ভাই ইমাল মোহাম্মদী প্রয়োজনীয় নথিপত্রসহ দীর্ঘ ৫৮ দিন ধরে বাংলাদেশে অবস্থান করছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা