× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সিলেট ব্যুরো

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৮:৪৭ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৯:৫০ পিএম

ছবি : প্রবা

ছবি : প্রবা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় অডিটোরিয়ামে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (শাহ পরান থানা) শাহ জাহান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। ক্যাম্পাসের বাইরে পুলিশ অবস্থান করছে।

তবে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম বলেন, নতুন করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে আমরা সজাগ রয়েছি।’

ছাত্রলীগ সূত্রে জানা যায়, শুক্রবার ক্যাম্পাসের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্রলীগের কর্মিসভা হওয়ার কথা ছিল। আগের দিন বৃহস্পতিবার ক্যাম্পাস ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসাইন  সভা আহ্বান করেছিলেন। সভা শুরুর আগেই সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরোধী পক্ষ বাধা দিলে এ সংঘর্ষ বাধে।

ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের দাবি, ক্যাম্পাস ছাত্রলীগের সহসভাপতি শরীফ হোসাইন, সাব্বির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন, আকাশ ভূঁইয়া ও প্রান্ত ইসলামের নেতৃত্বে সভায় বাধা দেওয়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাইকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের দখলে থাকা ক্যাম্পাসের শাহ পরান হলের কয়েকটি কক্ষও ভাঙচুর করা হয়।

তবে তাৎক্ষণিক অভিযুক্তদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা