× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নিষিদ্ধ’ শাপলাপাতাসহ ব্যবসায়ী আটক

বরগুনা সংবাদদাতা

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৮:৪৫ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ২০:৪৪ পিএম

কোস্টগার্ডের হাতে আটক কবির। ছবি : প্রবা

কোস্টগার্ডের হাতে আটক কবির। ছবি : প্রবা

বরগুনায় সরকারের নিষিদ্ধ সামদ্রিক শাপলাপাতা মাছসহ কবির নামে এক ব্যবসায়ীকে আটক করেছেন কোস্টগার্ড। 

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট (এক্স) বিএন শাফায়েত আবরার।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ১৫০ কেজি শাপলাপাতাসহ তাকে আটক করা হয়েছে। 

পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের আবুল বাশারের ছেলে কবির।

স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট (এক্স) বিএন শাফায়েত আবরার বলেন, ‘পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের সড়কে একটি টমটম গাড়িতে তল্লাশি করে নিষিদ্ধ শাপলাপাতা মাছসহ তাকে আটক করা হয়েছে।’ 

তিনি বলেন, ’মাছটি যে নিষিদ্ধ সে ব্যাপারে কিছুই জানতেন না তিনি। বন বিভাগের উপস্থিতিতে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া  হয়েছে। শাপলাপাতাগুলো বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা