বরগুনা সংবাদদাতা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৮:৪৫ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ২০:৪৪ পিএম
কোস্টগার্ডের হাতে আটক কবির। ছবি : প্রবা
বরগুনায় সরকারের নিষিদ্ধ সামদ্রিক শাপলাপাতা মাছসহ কবির নামে এক ব্যবসায়ীকে আটক করেছেন কোস্টগার্ড।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট (এক্স) বিএন শাফায়েত আবরার।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ১৫০ কেজি শাপলাপাতাসহ তাকে আটক করা হয়েছে।
পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের আবুল বাশারের ছেলে কবির।
স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট (এক্স) বিএন শাফায়েত আবরার বলেন, ‘পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের সড়কে একটি টমটম গাড়িতে তল্লাশি করে নিষিদ্ধ শাপলাপাতা মাছসহ তাকে আটক করা হয়েছে।’
তিনি বলেন, ’মাছটি যে নিষিদ্ধ সে ব্যাপারে কিছুই জানতেন না তিনি। বন বিভাগের উপস্থিতিতে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। শাপলাপাতাগুলো বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।