চট্টগ্রাম অফিস
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ২১:১৫ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৬ ২১:১৫ পিএম
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দরা।
সোমবার
(৩১ আগস্ট) দুপুরে উপজেলা রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ
এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়ায়
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার
মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও
দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
শ্রদ্ধা
নিবেদন শেষে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি বলেন, শহীদ রাষ্ট্রপতি
জিয়াউর রহমান বীর উত্তম বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা
করেন। তাঁর লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা
এবং একটি শক্তিশালী ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা।
তিনি
বলেন, এখন গণতন্ত্রকে আরও সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সময় এসেছে। আইনের শাসন,
মতপ্রকাশ, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক
বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চট্টগ্রাম
মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলায় অনেক
প্রতিকূলতা এসেছে। দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন হয়েছে, নানা সংকট তৈরি হয়েছে,
কিন্তু জনগণের ভালোবাসা ও সমর্থনে বিএনপি বারবার ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি কোনো ব্যক্তির
স্বার্থের দল নয়, এটি দেশের মানুষের অধিকার ও আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক
সংগঠন।
তিনি
আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন
বাস্তবায়নে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাঁর আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা
জিয়ার সংগ্রামের পথ অনুসরণ করে বিএনপির বর্তমান নেতৃত্বের অধীনে একটি শান্তি, ন্যায়
ও গণতন্ত্রভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই হোক প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।
এ
সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সাবেক সদস্য সচিব
আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম, এস এম সাইফুল আলম, কাজী বেলাল
উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব
উদ্দিন মুবিন, মনজুর আলম মঞ্জু, ইসকান্দর মির্জা, মুজিবুল হক, খোরশেদ আলম, কামরুল ইসলাম,
ছৈয়দ শিহাব উদ্দিন আলম, মোহাম্মদ আবু মুসা, মোহাম্মদ আজম, জাফর আহম্মদ, আশ্রাফুল ইসলাম,
মোহাম্মদ ইউছুপসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।