× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ২০:১৩ পিএম

নিহত মো. জাহেদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত মো. জাহেদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের অন্ধকারে মোটরসাইকেল আরোহী যুবককে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রবিবার রাত ১০টার সময় সাতকানিয়া উপজেলার পুরানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আক্কায়ার ঘাট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত যুবক মো. জাহেদুল ইসলাম (৩০) একই ইউনিয়নের ৪নং নয়াহাট আসহাব উদ্দিন তফসিল বাড়ি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। পেশায় সে ইঞ্জিন চালিত নৌকা চালক। তার স্ত্রী দুই মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, জাহেদুল মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে জাহেদুল মাথা, কপাল ও কানে গুরুতর জখমসহ ডান হাতের আঙ্গুল দুই টুকরো হয়ে যায়। গুরুতর জখম ও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়া কেরানিহাট একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে ওই এলাকার সরকারি গাছ কাটার ঘটনায় সাক্ষী হওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা