শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ২০:০০ পিএম
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বেলতলী জোড়াসেতুর পাশে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি দোকান পুড়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের বেলতলী জোড়াসেতুর পাশে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি দোকান পুড়ে গেছে। রবিবার রাত সোয়া ১টার দিকে সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই এলাকার বাবুল হোসেন, আনোয়ার হোসেন ও রাজনের মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন মালামালসহ আসবাবপত্র পুড়ে অন্তত ১৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ লিডার মো. সুহেল রানা জানান, ফায়ার ফাইটার আ. ছবুর তালুকদারের নেতৃত্বে ঘটনাস্থলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানপাটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।