× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৯:৫৮ পিএম

সোনারগাঁ থানা। ছবি: সংগৃহীত

সোনারগাঁ থানা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হুগলা এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। 

সোমবার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ (২১) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়েরের পর ধর্ষকের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

অভিযুক্তরা হলেনÑ উপজেলার চর হুগলা এলাকার মো. ইয়ামিন (৩৫) ও একই এলাকার মো. ইব্রাহিম খলিল (৩০)।

সোনারগাঁ থানা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী জানান, প্রায় দেড় বছর ধরে তার স্বামী প্রবাসে থাকার সুযোগে অভিযুক্তরা তাকে প্রায়ই কুপ্রস্তাব ও কুরুচিপূর্ণ কথা বলত। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৫ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা পূর্ব-পরিকল্পিতভাবে ঘরে প্রবেশ করে। একপর্যায়ে ইয়ামিন তাকে ধর্ষণ করে এবং ইব্রাহিম খলিল মুহূর্তটি মোবাইলে ভিডিও করে রাখে। পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘ ৮ মাস ইয়ামিন তাকে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী নারী ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্ত ইয়ামিন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং গর্ভপাত ঘটানোর জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় তাকে মারধরসহ হত্যার হুমকি দেয়। বর্তমানে তিনি তার তিন সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা