লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৯:৪৯ পিএম
লালমনিরহাট বিজিবির ১৫ ব্যাটালিয়ন আদিতমারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লালমনিরহাট বিজিবির ১৫ ব্যাটালিয়ন আদিতমারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। গত রবিবার রাতে দিঘলটারী বিওপির ডিগ্রির চর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি-১৫ জানায়, সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্র আসছেÑ এমন সংবাদের ভিত্তিতে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসির নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আদিতমারী থানায় জমা দেওয়া হয়েছে।
লালমনিরহাট বিজিবির কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।