× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

যশোর প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৯:৩৮ পিএম

যশোরে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সোহাগের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সোহাগের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সোহাগের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত সোহাগ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মানববন্ধন থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা জোরদারের দাবিও জানান মানববন্ধনকারীরা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আসামি সোহাগ কারাগারে থাকলেও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে। পাশাপাশি হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা