× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মা সেতুর ঢালে উল্টে গেল যাত্রীবাহী বাস

ইউএনবি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৮:০৭ পিএম

পদ্মা সেতুর ঢালে সোমবার একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। ছবি: ফোকাস বাংলা

পদ্মা সেতুর ঢালে সোমবার একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। ছবি: ফোকাস বাংলা

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে ঢাকাগামী যাত্রীবাহী বাস উল্টে আটজন গুরুতর আহত হয়েছে।

নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বাসটি সোমবার দুপুরে সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। অন্যদিকে বাসটি সড়কের ওপর আছড়ে পড়ায় সেতু থেকে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আহতরা হলেন সাইফুল্লাহ (৮০), মো. লুৎফর (৬৩), রেবেকা খাতুন (৪০), নূর ইসলাম (৪৬), রশিদা (৪০), ফাতেমা (৭), সাইফ (২৩) ও আরাফাত (১৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসযাত্রীদের আর্তচিৎকারে লোকজন উদ্ধারে এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাগুরা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ঢালের সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। 

শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুল্যান্সযোগে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে প্রায় পৌনে ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান মুহাম্মদ সফিকুল ইসলাম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা