সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৫:১৯ পিএম
সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে সুনামগঞ্জ বিজিবি’র-২৮ ব্যাটালিয়ন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে সুনামগঞ্জ বিজিবি’র-২৮ ব্যাটালিয়ন।
আজ সোমবার ভোরে জেলার শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় সিলেট-সুনামগঞ্জ
সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ বিজিবি’র-২৮ ব্যাটালিয়ন
একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় টাস্কফোর্স অভিযান চালায়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে বিভিন্ন
প্রকারের ২ হাজার ৬৮৪ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। বিজিবি জানায়, আটককৃত
শাড়ি ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ বিজিবি’র-২৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সেলিম রানাসহ অন্যরা উপস্থিত
ছিলেন।
সুনামগঞ্জ বিজিবি’র-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
এ কে এম জাকারিয়া কাদির জানান, উচ্চতর সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা
রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি
রোধে বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম ও কঠোর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকব।