রংপুর অফিস
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৪:২৯ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৬ ১৪:৩০ পিএম
রংপুরে ট্রাকচাপায় এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। নগরীর কেল্লাবন্দ এলাকায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরে ট্রাকচাপায় দিলওয়ার হোসেন (৪৮) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। নগরীর কেল্লাবন্দ এলাকায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
দিলওয়ার
হোসেন রংপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত
ছিলেন।
মোটরসাইকেল
যোগে সিও বাজার অফিসের দিকে যাচ্ছিলে তিনি।কেল্লাবন্দ এলাকায় পৌঁছালে পেছন থেকে সৈয়দপুরগামী
একটি ট্রাক তার মোটসাইকেলে সজোরে ধাক্কায় দেয়।
এ
সময় তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকটি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে প্রকৌশলী
দিলওয়ার হোসেনের মৃত্যু হয়।
মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে রংপুর-দিনাজপুর
মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা
গ্রহণ করা হয়েছে।