× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত চার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৩:৩০ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৬ ১৪:০২ পিএম

দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও অন্তত চারজন আহত হয়েছেন।

ত্রিশাল-বালিপাড়া সড়কের বীররামপুর উজানপাড়া এলাকায়  ঠাকুরবাড়ী মোড়ে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, সকালে নান্দাইল থেকে ত্রিশালের দিকে একটি যাত্রীবাহী রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা আসছিল। এ সময় ত্রিশাল থেকে বালিপাড়াগামী বেপরোয়া গতির একটি ট্রাক উল্টো সাইডে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।


এ সময়  অটোরিকশায় থাকা অজ্ঞাত দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।


আহতরা হলেন, অটোরিকশার চালক ফাইজুল ইসলাম, যাত্রী রুবেল (৩০), হৃদয় (২২) ও নাদিম (২২)।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে অজ্ঞাত চালক পালিয়ে যান।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা