× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৩:০৩ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে ময়েনদিয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে ময়েনদিয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে ময়েনদিয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া ব্রিজ এলাকায় রবিবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা ধরে দফায় দফায় এ সংঘর্ষ চলে।

স্থানীয়রা জানান,  পার্শ্ববর্তী সালথা উপজেলার খাড়দিয়া গ্রামের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়ার ছেলে মুশফিক বিল্লাহ জিহাদের সঙ্গে বাচ্চু মিয়ার মানবতাবিরোধী মামলার প্রধান সাক্ষী।
পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  ও বিএনপি নেতা আব্দুল মান্নান মাতুব্বরের  সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।

শুক্রবার বিকালে ময়েনদিয়া দাইপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মান্নান মাতুব্বর লোকজনকে মারধর করে জিহাদের সমর্থকরা। এ নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনার জেরে শনিবার সাপ্তাহিক  হাটে  যাওয়ার পথে জিহাদের সমর্থক সোলায়মান মাতুব্বরের ওপর হামলা করে প্রতিপক্ষ। এতে সোলায়মান ও বাচ্চু মিয়ার ছেলে মুশফিক বিল্লাহ জিহাদ আহত হন।

এ নিয়ে রবিবার সকাল থেকেই উভয়পক্ষ দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলার চেষ্টা চালায়। বিকেলে জিহাদ সমর্থকরা পরমেশ্বরদী গ্রামের ছরোয়ার খাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাট ও পেঁয়াজ লুট করে বলে অভিযোগ পাওয়া যায়। পরে ধুলজোড়া ব্রিজ এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আহতদের বোয়ালমারী ও সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মারাত্মক আহত কবির মোল্যা, কামরুল মোল্যা ও লোকমান মোল্যাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কবির মোল্যার অবস্থা আশঙ্কাজনক।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইজাজ আহমেদ শাওন বলেন, সন্ধ্যার পর কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা