প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১০:৫৮ এএম
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
উপজেলার গাছবাড়িয়ার পায়রা মার্কেট এলাকায় মঙ্গলবার বিকাল ৩টায় এ র্যালি অনুষ্ঠিত হবে।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) নির্বাচনি এলাকার ১৪টি ইউনিয়ন ও দুটি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা র্যালিতে অংশ নেবেন।
র্যালিতে নেতা-কর্মীদের শৃঙ্খলাবদ্ধ, স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আয়োজকরা আশা করছেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ র্যালি ঐক্য, শৃঙ্খলা ও তারুণ্যের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠবে এবং গণমানুষের অংশগ্রহণে এটি স্মরণীয় আয়োজনে পরিণত হবে।