× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ২১:৪৭ পিএম

নাগরপুর থানা। ছবি: সংগৃহীত

নাগরপুর থানা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন হতভাগ্য বাবা আব্দুর রহিম ভূঁইয়া (৫৫)। তিনি পেশায় ছিলেন একজন ভ্যানচালক। টাকা দিতে দেরি হওয়ায় ছেলে শীলপাথর দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে নিজ বাড়িতে আব্দুর রহিম ভূঁইয়া খুন হন। 

পুলিশ জানায়, কোনাবাড়ি গ্রামের ভ্যানচালক আব্দুর রহিম ভূঁইয়া বেলা ১১টার দিকে ঘরে ভাত খেতে বসেন। এ সময় মাদকাসক্ত ছেলে মোস্তফা ভূঁইয়া তার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হলে ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে সে ঘরে থাকা শীলপাথর দিয়ে তার বাবার মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে সঙ্গে সঙ্গেই মারা যান তার বাবা।

স্থানীয়দের অভিযোগ, মোস্তফা একজন মাদকাসক্ত। মাস ছয়েক আগে সে দেলদুয়ার উপজেলার লাউহাটী এলাকায় বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রীকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী সম্প্রতি তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যান। নিহত আব্দুর রহিম ভূঁইয়ার স্ত্রী শিরিন বেগম ও বড় মেয়ে সালমা জানান, মোস্তফা মানসিক ভারসাম্যহীন রোগী। মাঝেমধ্যেই বাড়িতে পাগলামি করত। ঘটনার সময় মোস্তফা পাগলামির একপর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই শীলপাথর দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এটা নিছক দুর্ঘটনা বলেও দাবি করেন তারা। এলাকার ইউপি সদস্য আব্দুল কদ্দুস বলেন, মোস্তফা একজন মাদকাসক্ত। এ ছাড়া তার মাথায় সমস্যা ছিল। টাকা-পয়সা নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে সে এ ঘটনা ঘটিয়েছে।

নাগরপুর থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ভ্যানচালক আব্দুর রহিম ভূঁইয়াকে তার ছেলে মোস্তফা ভূঁইয়া শীলপাটার পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। হত্যার পর মোস্তফা দ্রুত সটকে পড়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি বলেও জানান ওসি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা