× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়পুরে ৭০১ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ২৫০ জন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৯:৩০ পিএম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০১ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০১ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০১ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

একই সঙ্গে উপজেলার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন বিষয়ে নতুন ২৫০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া পূর্বের ৫০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়েছে।

রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার আয়োজিত অনুষ্ঠানে এসব কার্যক্রমের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাওছারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিত রায়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, প্রশিক্ষণার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপজেলার ৫টি স্কুলের মোট ৭০১ শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ বাড়বে এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। নতুন করে ২৫০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। এর আগে এ কার্যক্রমের মাধ্যমে ৫০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

প্রশিক্ষণার্থী তিন্নি আক্তার বলেন, এই প্রশিক্ষণ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয়ও করছি। এরই মধ্যে লোকাল মার্কেট থেকে বিভিন্ন কাজ করে ৭ হাজার ১৬৬ টাকা আয় করেছি। প্রশিক্ষণটি আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। এখন আমি চাই, আরও দক্ষতা অর্জন করে ভবিষ্যতে অনলাইনে ভালো কাজ করে নিয়মিতভাবে আয় করতে এবং নিজের পাশাপাশি পরিবারেরও সহযোগিতা করতে।



অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ ক্রমেই বাড়ছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা ঘরে বসেই দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে আয় করতে পারবেন। এতে বেকারত্ব কমার পাশাপাশি তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

এ সময় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওছারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, প্রশিক্ষণার্থী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে “আই লাভ রায়পুর” লেখা একটি স্থাপনাও উদ্বোধন করা হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা