কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৮:২২ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৬ ১৮:২৩ পিএম
কুমিল্লার লালমাই পাহাড়ে নিয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার লালমাই পাহাড়ে নিয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। বাকি ৪
জনকে গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে।
লালমাই পাহাড়ের কোটবাড়ীর সাদ্ধের মুড়া এলাকায় শনিবার
রাতে এ ঘটনা ঘটে। রবিবার ভোরে বিষয়টি নজরে এলে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশ খবর
দেয়। রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো.
আনিসুজ্জামান।
ওই কিশোরী চান্দিনা উপজেলার পাইকটা এলাকার বাসিন্দা এবং
স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, ওই কিশোরীর সঙ্গে সিয়াম নামের এক
যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের জেরে শনিবার তারা কুমিল্লার ধর্মসাগর
পাড় এলাকায় ঘুরতে আসে। সেখান থেকে ওই যুবক কিশোরকে লালমাই পাহাড়ের চূড়ার একটি
নির্জন স্থানে নিয়ে যায়।
সেখানে আগে থেকে অপেক্ষা করছিল প্রেমিকের আরও চার বন্ধু।
পরে তারা (প্রেমিক ও প্রেমিকা) উপস্থিত হলে একজন যুবক তাদের পাহারা দেয় এবং
প্রেমিকসহ অন্য চারজন রাতভর পালাক্রমে ধর্ষণ করে।
ভোরে ওই কিশোরীকে নিয়ে চারজন ঘটনাস্থল থেকে বের হয়ে
যাওয়ার সময় স্থানীয়রা সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় ওই
কিশোরী ঘটনাটি স্থানীয়দের কাছে জানায়। পরে চারজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও
একজনকে আটক করে স্থানীয়রা।
আটককৃত ওই যুবকের নাম মো. সাকিব। তিনি চান্দিনা উপজেলার উজিরপুর
ইউনিয়নের শহীদ মিয়ার ছেলে।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ঘটনাটি আমরা
শুনেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে ওই কিশোরীকে হাসপাতালে পরীক্ষা
করার জন্য প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। বাকি চারজনকে
ধরতে জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ওই কিশোরীর মেডিকেল পরীক্ষার পর আরও
বিস্তারিতভাবে জানা যাবে।