× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের স্ত্রীর ঋণের ফাঁদ

রাজশাহী অফিস

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৬:২৫ পিএম

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। ছবি: সংগৃহীত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। ছবি: সংগৃহীত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানায় কর্মরত এএসআই মনিরুল ফেরদৌসের যোগসাজশে তার স্ত্রী মোছা. মনিরা বেগমের বিরুদ্ধে অবৈধভাবে সুদ বা দাদন ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে।

দাদনের টাকা পরিশোধের পরও চেক ও দলিল আটকে কিডনি বিক্রিতে ইন্ধন প্রদানসহ বিভিন্ন অভিযোগ করেছেন রাজশাহীর পবা উপজেলার বর্জ্যাপুর গ্রামের একাধিক ঋণগ্রস্ত দরিদ্র পরিবারের গৃহিণী। এদিকে এ বিষয়ে আরএমপি কমিশনারসহ দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহিণীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, এএসআই মনিরুল ফেরদৌসের যোগসাজশে তার স্ত্রী মনিরা বেগম দীর্ঘ দিন থেকে দাদনের ব্যবসা পরিচালনা করছেন। বর্জ্যাপুর গ্রামের ১০ থেকে ১৫ জন গৃহিণী মনিরা বেগমের কাছ থেকে দাদনে (এক লাখ টাকায় প্রতি মাসে ১০ হাজার টাক সুদ) অর্থ নেন। বিপরীতে ফাঁকা চেক ও দলিল প্রদান করেন। পরবর্তীতে ঋণের টাকা শোধ দিয়ে চেক ও দলিল ফেরত চাইলে মনিরুল-মনিরা দম্পতি চেক ও দলিল ফেরত না দিয়ে পাওনাদার হিসেবে লিগ্যাল নোটিস প্রেরণ করেন। অভিযোগে তারা উল্লেখ করেন, ওই দম্পতি ৩ গৃহিণীকে কিডনি বিক্রি করে দাদনের টাকা পরিশোধ করে চেক ও দলিল ফেরত নিতে বলেন।

এদিকে আরএমপি পুলিশ সূত্র জানায়, এ অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে গত বৃহস্পতিবার আরএমপি হেড কোয়ার্টারে এ বিষয়ে সংশ্লিষ্ট বা অভিযুক্ত পুলিশ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য নিতে গেলে কমিশনারের স্টাফ অফিসার সালমা সুলতানা আলমের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী গৃহিণী সুমি আক্তার বলেন, ‘ফাঁকা চেক ও দলিলের বিপরীতে মনিরা ঋণ প্রদান করেন। পরবর্তীতে টাকা শোধ দিতে গেলে আমরা জানতে পারি, যত টাকা ঋণ নেওয়া হয়েছে দলিলে ও চেকে পরে তার থেকে বেশি অঙ্ক বসানো হয়েছে। আমি ঋণ নিয়েছি ১ লাখ ৬৪ হাজার টাকা। কিন্তু আমার নামে মামলা দিয়েছে ১০ লাখ টাকার। ঋণের টাকা শোধ দিতে না পারায় আমাদেরকে কিডনি বিক্রির জন্য বলে। অন্যথায় পুলিশের ভয় দেখায়। ভয়ে আমরা তিনজন কিডনি বিক্রি করতে রাজি হই। কিডনি নেওয়ার জন্য ওরা আমাদেরকে ৩৪ হাজার টাকা দিয়েছিল ঢাকায় ওদের বলা স্থানে যাওয়ার জন্য। আমরা ঢাকায় গিয়েও ভয়ে আবার পালিয়ে এসে গ্রামে গা ঢাকা দিয়ে আছি।,

এই ঘটনায় মনিরা বেগমের সাথে যোগাযোগ করা না গেলেও গতকাল শনিবার মতিহার থানা ও আরএমপি হোড কোয়ার্টারের মাধ্যমে এএসআই মনিরুল ফেরদৌসের সাথে যোগাযোগ করা হয়। তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমার স্ত্রী দাদন বা সুদে ব্যবসা করে বলে আমার জানা নাই। তবে ওই গৃহিণীরা বিপদে পড়লে তাদেরকে টাকা ধার দিয়েছেন আমার স্ত্রী। এখন টাকা পরিশোধ না করতে আমাদের বিরুদ্ধে কিডনি বিক্রিসহ নানা অভিযোগ আনা হচ্ছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা