× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন বছর পর ফের মঞ্চে আলো জ্বলল

এনায়েতুর রহমান, পটুয়াখালী

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৬:১৯ পিএম

পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মঞ্চে আলো জ্বলে অভিনয়ের কুশলীবদের আগমনে মঞ্চের আলো-আঁধারিতে শুরু হলো নাটক, ‘থিয়েটারওয়ালা’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মঞ্চে আলো জ্বলে অভিনয়ের কুশলীবদের আগমনে মঞ্চের আলো-আঁধারিতে শুরু হলো নাটক, ‘থিয়েটারওয়ালা’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সন্ধ্যার পর থেকেই পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে একের পর এক আসন পূর্ণ হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয় পুরো মিলনায়তন। মঞ্চের পর্দা ওঠার অপেক্ষায় দর্শকদের মধ্যে তখন চাপা উত্তেজনা।

অবশেষে মঞ্চে আলো জ্বলে অভিনয়ের কুশলীবদের আগমনে মঞ্চের আলো-আঁধারিতে শুরু হলো নাটক, ‘থিয়েটারওয়ালা’। এভাবেই দীর্ঘ তিন বছরের বিরতির পর মঞ্চে আলো জ্বলল। নাট্যপ্রেমী, সংস্কৃতিকর্মী থেকে শুরু করে সাধারণ দর্শকদের উপস্থিতিতে জেলা শিল্পকলা একাডেমি যেন ফিরে পেল পুরনো সেই প্রাণচাঞ্চল্য।

জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় নাট্য সংগঠন ‘আগুন মুখা’ এ নাটকটির আয়োজন করে। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রয়াত চিকিৎসক ফজলুল করিমের স্মরণে মঞ্চস্থ হয় নাটকটি।

একটি শহরের সাংস্কৃতিক প্রাণচাঞ্চল্যের অন্যতম সূচক তার মঞ্চনাটক। নিয়মিত নাটকের আয়োজন হলে সেখানে শিল্পী তৈরি হয়, দর্শক তৈরি হয়, নতুন চিন্তার সঙ্গে মানুষের পরিচয় ঘটে। কিন্তু পটুয়াখালীতে সেই ধারাবাহিকতায় দীর্ঘ বিরতি পড়েছিল। প্রায় তিন বছর ধরে স্থানীয় মঞ্চে নিয়মিত নাটকের আয়োজন না থাকায় অনেকটাই নিষ্প্রাণ হয়ে পড়েছিল নাট্যচর্চার পরিবেশ। নাট্যকর্মীদের কাছে এটি কেবল একটি প্রযোজনার প্রদর্শনী নয়; বরং দীর্ঘ বিরতির পর ছিল নিজেদের প্রিয় মঞ্চে ফিরে আসার উপলক্ষ।

থিয়েটারওয়ালা নাটকটির বিশেষত্ব ছিল বিষয়বস্তুতে। নাটকের গল্পে উঠে এসেছে থিয়েটার অঙ্গনের ভেতরের বাস্তবতা। মঞ্চের আলো সাধারণত দর্শকের চোখে পড়ে। কিন্তু সেই আলোর বাইরে থাকে আরও অনেক গল্প। কখনও অর্থের সংকট, কখনও সময়ের সংকট, কখনও দর্শকের অভাব, আবার কখনও ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন পেরিয়ে শিল্পীদের মঞ্চে দাঁড়াতে হয়। অভিনয় শেষ হলে করতালি পাওয়া যায়, কিন্তু সেই করতালির পেছনে থাকা দীর্ঘ পরিশ্রমের গল্প অনেক সময় অদৃশ্যই থেকে যায়। ‘থিয়েটারওয়ালা’ সেই অদৃশ্য গল্পগুলোই সামনে নিয়ে এসেছে।

নাটকটির রচনায় স্বপ্নীল দাস, নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন আব্দুল্লাহ আশরাফ অপূর্ব (অনীম)। প্রযোজনা সমন্বয়ের দায়িত্ব পালন করেন জেলা কালচারাল কর্মকর্তা কাজী মো. কামরুজ্জামান।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাকসুদ উন নবী, গতিয়া সেন প্রীতি, আসিফ আহমেদ, ফারহানা জামান যোথি, তূর্য, মুশফিক, যোমি, জান্নাত, হাবিবাত, আরাফাত, আসিফ, সৌরভ, জোবায়েদ, মো. মশিউর রহমান মিথুন, সানিয়া মেহেরিনসহ একঝাঁক অভিনয়শিল্পী। রূপসজ্জা ও আলোক পরিকল্পনার দায়িত্ব পালন করেন মো. জোবায়ের রহমান। পোশাক নিয়ন্ত্রণে ছিলেন মুশফিক, জান্নাত ও মিথুন।

তিন বছর পর নাটক মঞ্চস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। প্রদর্শনী শুরুর আগেই মিলনায়তন পূর্ণ হয়ে যাওয়া যেন সেই আগ্রহেরই প্রমাণ দিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা