× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ড্রেন খুঁড়তেই মিলল ৩৩৪ রাউন্ড গুলি

বগুড়া অফিস

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৪:১৬ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৬ ১৫:২৬ পিএম

বগুড়ায় ড্রেন খননের সময় ৩৩৪ রাউন্ড গুলি পাওয়া পাওয়া যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় ড্রেন খননের সময় ৩৩৪ রাউন্ড গুলি পাওয়া পাওয়া যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ করার সময় মাটির নিচে ৩৩৪ রাউন্ড গুলি পাওয়া গেছে। রবিবার বেলা ১১টার দিকে গুলিগুলো উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের নাকি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণ প্রকল্পের খননকাজ করছিলেন শ্রমিকেরা। খননকাজের একপর্যায়ে একজন শ্রমিক ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশের মাটির মধ্যে ধাতব বস্তু দেখতে পান। পরে বিষয়টি অন্য শ্রমিকদের জানালে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বগুড়া সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটির ভেতর থেকে গুলিগুলো উদ্ধার করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, খননকাজের সময় শ্রমিকেরা মাটির নিচে গুলির কার্তুজগুলো খুঁজে পান। ঘটনাস্থল থেকে মোট ৩৩৪টি গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, উদ্ধার হওয়া গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের নাকি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা