× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিটি গ্রুপে ব্রয়লার বিস্ফোরণে দগ্ধ ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৩:৪৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি অটোরাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে  দগ্ধ  দুই শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি অটোরাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি অটোরাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে মোজাম্মেল প্রধান (৪৫) ও সাব্বির আহমেদ (১৮) নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী গন্ধর্বপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেনÑ উপজেলার তারাবো পৌরসভার তালতলা এলাকার মোজাম্মেল প্রধান ও একই এলাকার সাব্বির আহমেদ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালের দিকে সিটি গ্রুপের অটোরাইস মিলে শ্রমিকরা কাজ করছিল। হঠাৎ করে সকাল সাড়ে ৬টার দিকে অটো রাইস মিলে ব্রয়লারের ভাট্টি বিস্ফোরণ হয়।

বিস্ফোরণে চারদিকে শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মোজাম্মেল ও সাব্বির নামে দুই শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ মোজাম্মেল হকের স্ত্রী আমেনা বেগম জানান, তার স্বামী মোজাম্মেল হকের শরীরের অর্ধেক অংশ ঝলসে গেছে। একই অবস্থা সাব্বিরেরও। 

এ ব্যাপারে সিটি গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা সাংবাদিকদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়নি এবং কোনো প্রকার কথা বলতে রাজি হয়নি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা