× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাপ্তাই হ্রদ থেকে সেকেন্ডে ৯০ হাজার কিউসেক পানি যাচ্ছে কর্ণফুলীতে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৩:৪৩ পিএম

রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে।

রবিবার সকাল ১০টা থেকে ৩ ফুট করে গেট খুলে দেওয়ায় প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

এদিকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সময়ও প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। সব মিলিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯০ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

এর আগে হ্রদের পানির চাপ নিয়ন্ত্রণে প্রথমে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খোলা হয়। পরে তা বাড়িয়ে ১ ফুট এবং আরও পরে ২ ফুট করা হয়। তবুও হ্রদের পানি বাড়তে থাকায় আজ সকাল ১০টা থেকে গেটগুলো ৩ ফুট করে খোলা হয়েছে।

এ বিষয়ে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, “এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাপ্তাই হ্রদ তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়া। তাই স্লুইসগেট ৩ ফুট করে খোলার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি বলেন, “আপাতত ৩ ফুটের বেশি খোলার ব্যাপারে আমরা ভাবছি না, কারণ এর বেশি খুললে কর্ণফুলী নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে ১০৬.০২ ফুট মিনস সী লেভেল। আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি।”

তবে বাঁধের গেট দিয়ে পানি নিষ্কাশনের কারণে কর্ণফুলী নদীর পানি দ্রুত বাড়তে পারে। তাই নদীর নিম্নাঞ্চল ও তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে রাউজান, রাঙ্গুনিয়া ও হাটহাজারীসহ কর্ণফুলী নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়লে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা