পত্নীতলা (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১২:৫০ পিএম
৮১৭ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর পত্নীতলায় ৮১৭ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) গ্রামের অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দেওয়ালকুড়ি গ্রামের মো. সিরাজুল ইসলাম ও তার স্ত্রী ডলি খাতুন। পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের পাইকারি কারবারের সঙ্গে জড়িত।
পত্নীতলা থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিরাজুল
ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৮১৭ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল
ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক রাখার অভিযোগে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী ডলি খাতুনকে
গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে
তাদের মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা দীর্ঘদিন এলাকায় মাদকের
পাইকারি ব্যবসা করে আসছিলেন বলেও দাবি পুলিশের।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল
ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জেলায় ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান অব্যাহত
রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে
পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আজ ররিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।