× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ০৮:২৫ এএম

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় বরিশাল-ফরিদপুর মহাসড়কে একটি দ্রুতগামী অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

উপজেলার নওপাড়া এলাকায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরকান্দা উপজেলার লস্করদিয়া উপজেলার দলিলউদ্দিন মোল্লার ছেলে চয়ন, একই এলাকার এনায়েতের ছেলে নয়ন এবং আজগর শেখের ছেলে সিয়াম শেখ।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর ভাঙ্গা থেকে মোটরসাইকেলে তিন যুবক নগরকান্দার দিকে যাচ্ছিলেন। পথে নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হয়। 

অপর দুই আরোহী গুরুতর আহত হলে তাদের প্রথমে ফরিদপুর ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খাঁন জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক গাড়িটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা