× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৈয়দপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২১:৩৬ পিএম

নীলফামারীর সৈয়দপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নীলফামারীর সৈয়দপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নীলফামারীর সৈয়দপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাজা (১৮) নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে শহরের মিস্ত্রিপাড়া মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার থেকে মিস্ত্রিপাড়া শাখাওয়াত তালাও (পুকুর) এলাকার একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে মিস্ত্রিপাড়া নবীনগর এলাকার আরেকটি গ্রুপের বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য শনিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে বৈঠকের কথা ছিল।

তবে এর আগেই শনিবার দুপুরে নবীনগর এলাকার সাহিদের ছেলে রাজা মিস্ত্রিপাড়া মোড়ে গেলে শাখাওয়াত তালাও এলাকার কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। স্থানীয়দের অভিযোগ, সাদ্দাম, গোল্ডেন, সালাউদ্দিন ও জুয়েলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল রাজাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নবীনগর এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের স্ত্রী গুলশান আরা অভিযোগ করে বলেন, শাখাওয়াত তালাও এলাকার কয়েকজন যুবক অস্ত্র নিয়ে তাদের এলাকায় হামলা চালিয়েছে। তারা তার বাড়িতেও হামলা করে তাকে মারধর করেছে। অথচ দুই পক্ষের বিরোধের সঙ্গে তার পরিবারের কেউ জড়িত নন। তিনি নিরীহ মানুষের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা