× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজার ফান্ডের জমি বন্ধক, ব্যাংকঋণ চালুর দাবিতে বিক্ষোভ

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২১:৩৪ পিএম

রাঙামাটি শহরে বাজার ফান্ডের জমি বন্ধক রেখে ব্যাংকঋণ কার্যক্রম আগের মতো চালুর দাবিতে শনিবার দুপুরে রাঙামাটির সাধারণ নাগরিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙামাটি শহরে বাজার ফান্ডের জমি বন্ধক রেখে ব্যাংকঋণ কার্যক্রম আগের মতো চালুর দাবিতে শনিবার দুপুরে রাঙামাটির সাধারণ নাগরিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙামাটি শহরে বাজার ফান্ডের জমি বন্ধক রেখে ব্যাংকঋণ কার্যক্রম আগের মতো চালুর দাবিতে শনিবার দুপুরে রাঙামাটির সাধারণ নাগরিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এই সমাবেশের ডাক দেয়। তিন পার্বত্য জেলা প্রশাসকরা গত কয়েক বছর ধরে বাজার ফান্ডের জমি বন্ধক রেখে ব্যাংকঋণ সুবিধার কার্যক্রম বন্ধ রাখে।

যার ফলে, শহরে বাজারের জমি বন্ধক দিয়ে ব্যাংক থেকে কোনো ঋণ কার্যক্রম চলছে না। এতে তিন পার্বত্য জেলা শহরে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এই সংকট দূর করার জন্য ওইদিন শহরের হ্যাপি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। 

মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপা পুলিশ বক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবীব আজমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

সমাবেশে বক্তারা জানান, ২০১৭ সালে রাঙামাটির তৎকালীন জেলা প্রশাসক বাজার ফান্ড এলাকার ভূমি রেজিস্ট্রি ও মিউটেশন কার্যক্রম স্থগিত করেন। পরে নানা দেন-দরবারের পর কার্যক্রম চালু হলেও ২০১৯ সালে আবার তা বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ভূমি হস্তান্তর, বন্ধকি দলিল রেজিস্ট্রি ও ব্যাংকঋণ কার্যক্রম স্বাভাবিক হয়নি। এই দীর্ঘস্থায়ী জটিলতার কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি চাপে পড়ছেন বলে দাবি করেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা