× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরি, ওলামা লীগ নেতাসহ আটক ২

মনিরামপুর (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২১:২৭ পিএম

মনিরামপুরে কবিরাজির আড়ালে দীর্ঘদিন ধরে জাল টাকা ছাপানোর অভিযোগে কুলটিয়া ইউনিয়ন ওলামা লীগ সভাপতি এমদাদ কবিরাজ ও তার সহকারী আজিবুরকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মনিরামপুরে কবিরাজির আড়ালে দীর্ঘদিন ধরে জাল টাকা ছাপানোর অভিযোগে কুলটিয়া ইউনিয়ন ওলামা লীগ সভাপতি এমদাদ কবিরাজ ও তার সহকারী আজিবুরকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরের মনিরামপুরে কবিরাজির আড়ালে দীর্ঘদিন ধরে জাল টাকা ছাপানোর অভিযোগে কুলটিয়া ইউনিয়ন ওলামা লীগ সভাপতি এমদাদ কবিরাজ ও তার সহকারী আজিবুরকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার গভীর রাতে জাল টাকা ছাপানোকালে হাতেনাতে আজিবুরকে এবং পরদিন শুক্রবার সকালে প্রধান কবিরাজ এমদাদকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে দুজনকেই থানায় নিয়ে আসে। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার কুলটিয়া ইউনিয়নের কালার মোড়ে দোতলা ভবনে দীর্ঘদিন ধরে কবিরাজি করে আসছিলেন ডাঙ্গামহিষদিয়া গ্রামের বশির উদ্দিনের ছেলে ইউনিয়ন ওলামা লীগের সভাপতি এমদাদুল হক ও যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের আজিবুর রহমান। 

ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, আশরাফুল ইসলামসহ স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কালারমোড়ে মফিজুর রহমানের কম্পিউটার দোকানের দরজা বন্ধ করে জাল টাকা ছাপানোর (প্রিন্ট) সময় এলাকাবাসী হাতেনাতে আটক করে আজিবুরকে। কিন্তু সে সময় কৌশলে পালিয়ে যান মফিজুর রহমান ও এমদাদুল হক। পরদিন শুক্রবার সকাল ৬টার দিকে এলাকাবাসী ডাঙ্গামহিষদিয়া থেকে আটক করে প্রধান কবিরাজ এমদাদুল হককে। 

এসআই মনিরুজ্জামান হাজরা জানান, ঘটনাস্থল থেকে একটি কম্পিউটার, একাটি কালার প্রিন্টারসহ বেশ কয়েকটি ছাপানো ১০০০ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। 

মনিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জাল টাকা ছাপানোর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে মফিজুরকে এখনও আটক করা যায়নি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা