× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলের অপারেশনের টাকা পুড়ে ছাই, পাশে ইউএনও

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২১:০৫ পিএম

রাজারহাট উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক হস্তান্তর করছেন ইউএনও । ছবি : প্রতিদিনের বাংলাদেশ

রাজারহাট উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক হস্তান্তর করছেন ইউএনও । ছবি : প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে আগুনে বসতঘর ও আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়া মিস্ত্রি দবির উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। 

আগুনে ছেলের অপারেশনের জন্য জমানো ১ লাখ ৪০ হাজার টাকাও পুড়ে যায়।

এ খবর প্রকাশের পর আজ শনিবার ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম।

এ সময় উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দবির উদ্দিনকে ৫ হাজার টাকা এবং মেয়ের পরিবার আলাদা হওয়ায় তাকেও ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কম্বল পাঠানোর প্রতিশ্রুতি দেন ইউএনও।

পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণের জন্য টিন ও আর্থিক সহায়তা দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

এর আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার রাতেই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য চার প্যাকেট শুকনো খাবার পাঠান ইউএনও তানজিলা তাসনিম।

শুক্রবার দুপুরে উপজেলার বালাপাড়া-মনিডাকুয়া গ্রামে দবির উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়।এক সঙ্গে ছেলের অপারেশনের জন্য কষ্ট করে জমানো ১ লাখ ৪০ হাজার টাকাও পুড়ে  যায়।

শনিবার ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনকালে ইউএনও তানজিলা তাসনিম পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির খোঁজ নেন। এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি ঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

দবির উদ্দিন পেশায় একজন মিস্ত্রি। আগুনে ঘরবাড়ি ও জমানো টাকা হারিয়ে বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন তিনি ও তার পরিবার। ছেলের চিকিৎসার টাকা হারিয়ে আরও দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের পর পরিবারটি অনেকটা অসহায় হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন দ্রুত পাশে দাঁড়ানোয় ক্ষতিগ্রস্ত পরিবারটি কিছুটা স্বস্তি পেয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা