× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দোকান ভাঙচুর ও ব্যবসায়ীকে হামলার ঘটনায় মামলা

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২০:২১ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ২০:২৬ পিএম

বগুড়ার আদমদীঘির সান্তাহারে পূর্ব শত্রুতার জেরে জুয়েলার্সের দোকানে ভাঙচুর ও ব্যবসায়ীকে হামলার ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার আদমদীঘির সান্তাহারে পূর্ব শত্রুতার জেরে জুয়েলার্সের দোকানে ভাঙচুর ও ব্যবসায়ীকে হামলার ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার আদমদীঘির সান্তাহারে পূর্ব শত্রুতার জেরে জুয়েলার্সের দোকানে ভাঙচুর ও ব্যবসায়ীকে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।

গত শুক্রবার রাতে জুয়েলার্সের স্বত্বাধিকারী দ্বীপ হাসান বাদী হয়ে অভিযুক্ত রানা খানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে থানায় মামলাটি দায়ের করেন।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ীর দ্বীপ হাসান তার পিতার মৃত্যুর পর ‘মাসুদ জুয়েলার্স’ নামক দোকানটি পরিচালনা করে আসছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে গত ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের হলুদঘর এলাকার রানা খানসহ অজ্ঞাতনামা কয়েকজন পোস্ট অফিস মোড় এলাকায় হাসানের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় তাদের প্রতিহত করতে গিয়ে দ্বীপ হাসান আহত হন। 

মামলা সূত্রে আরও জানা যায়, ওই জুয়েলার্সের দোকানের শোকেস থেকে অভিযুক্তরা এক ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন এবং আধা ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে যায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা