× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলের নাম বদলেছে কাজ বদলায়নি: গোলাম পরওয়ার

খুলনা অফিস

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২০:১০ পিএম

 খুলনার তেরখাদার নতুন বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার তেরখাদার নতুন বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগকে যেসব অভিযোগে ক্ষমতা থেকে বিদায় করা হয়েছিল, বর্তমান সরকারও প্রায় একই পথে এগোচ্ছে। চাঁদাবাজি, মাস্তানি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবারও ফিরে এসেছে। শুধু দলের নাম পরিবর্তন হয়েছে, কাজের ধরন একই রয়েছে।

শনিবার বিকাল ৪টায় খুলনার তেরখাদার নতুন বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমির মাওলানা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান ও সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. নাহিদ হাসান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, অর্থ, মাস্তানি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এবং সৎ ও দ্বীনদার মানুষকে নিয়ে ১১ দলের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল, তা শুধু তেরখাদায় নয়, সারা দেশেই দেখা গেছে। মানুষ দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করেছিল। কিন্তু নির্বাচনের পর সেই প্রত্যাশা পূরণ হয়নি।

সরকারের ছয় মাসকে ‘কম সময়’ বলার সমালোচনা করে তিনি ইংরেজি প্রবাদ Morning shows the day উল্লেখ করে বলেন, ছয় মাস কম সময় নয়। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে দলীয়করণের অভিযোগও করেন তিনি। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, রূপসায় ঘরে ঘরে সন্ত্রাস ও মাস্তানি বেড়েছে; অস্ত্র নিয়ে সংঘাত চলছে।

তিনি জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের নয় মাসের ৭২টি বৈঠকে সাংবিধানিক, রাজনৈতিক ও বিচারিক বিষয়ে ৮৪টি সংস্কারে ঐকমত্য হয়েছিল। ভবিষ্যতে কোনো সরকার যাতে ফ্যাসিবাদী বা কর্তৃত্ববাদী হয়ে উঠতে না পারে, সেজন্য রাষ্ট্রের মৌলিক কাঠামো পরিবর্তনের দাবি জানান তিনি।

সমাবেশ শেষে উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা