× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২০:০২ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ২০:০৩ পিএম

 চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীর সপরিবারে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলা, হত্যা, হয়রানি ও জমি জবরদখলের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসব ঘটনায় জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সনাতনী সম্প্রদায়ের নেতারা।

শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সনাতনী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, গত ছয় মাসে দেশের বিভিন্ন স্থানে খুন, হামলা ও জমি জবরদখলের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিভিন্ন ট্যাগ দিয়ে চাকরিসহ বিভিন্ন দপ্তরে হয়রানি ও চাকরিচ্যুতির ঘটনাও ঘটছে।

বক্তারা বলেন, রংপুরসহ সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং মঠ-মন্দির ও দোকানপাট দখলের সঙ্গে জড়িতদের দ্রুত তদন্ত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানান তারা।

সমাবেশে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারগুলোর পুনর্বাসন ও নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। বক্তারা বলেন, প্রশাসনে লুকিয়ে থাকা সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল নাথের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর পূজা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, জন্মাষ্টমী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, কার্যকরী সম্পাদক বিপ্লব দে পার্থ, সহ-সভাপতি চন্দন দাশ, বিদ্যালাল শীল, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, গীমাস প্রধান উপদেষ্টা অধ্যাপিকা কৃষ্ণা দাশ, মাস্টার অজিত কুমার শীল, সুজয় কুমার দাশ, লায়ন রবি শংকর আচার্য্য, প্রকৌশলী সুভাষ গুহ, সুভাষ চন্দ্র দাশ, অ্যাড. সলিল কান্তি গুহ, শ্রীপ্রকাশ দাশ অসিত, হিল্লোল সেন উজ্জ্বল, প্রকৌশলী সঞ্জিত বৈদ্য, রতন আচার্য্য, কানুরাম দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট দক্ষিণ জেলার সদস্য সচিব উজ্জ্বল বরণ বিশ্বাস, রানা মহাজন, বাবলু দেবনাথ, ডা. বিজন কান্তি নাথ, শ্যামল কান্তি দে, সোমা রানী দাশ, অশ্রু চৌধুরী, মৌসুমী চৌধুরী, রূপনা চৌধুরী রুপা, লক্ষ্মী দত্ত, বিপ্লব সেন, সুকান্ত মহাজন টুটুল, অধ্যাপক অঞ্জন দত্ত, অ্যাড. তপন দাশ, স্ট্যালিন দে, এড. রক্তিম বিশ্বাস, রিপন রায়, তমাল শর্মা চৌধুরী, রাজন দাশ, লিটন শীল, শিবু চৌধুরী, দীপক দাশ, দেবাশীষ চৌধুরী, এনটন দে, প্রদীপ দে, সমীরন দাশ, রাজু দাশ (বাবু), সুকান্ত মজুমদার, প্রাইম ঘোষ, রাজীব নন্দী, প্রিয়তোষ বল প্রমুখ। পরে প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চেরাগী মোড় প্রদক্ষিণ করে ঐতিহাসিক জেএমসেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা